Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে: আভিজাত্য আর রঙের মিলনমেলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০

Facebook
Twitter

আসন্ন ঈদকে  ঘিরে আভিজাত্য, সৃজনশীলতা ও লাইফস্টাইলের অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত হলো ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়ে। আয়োজনটি উপস্থাপন করে বিকে কর্পোরেট সলিউশন। পাওয়ার্ড বাই ছিল Karotoa Green এবং কো-পাওয়ার্ড বাই Korean Mart Bangladesh।

শোটি পরিচালনা করেন পরিচালক সুমন হোসেন। তার সৃজনশীল নির্দেশনায় মঞ্চে উঠে আসে মোট চৌদ্দটি ভিন্নধর্মী রানওয়ে সেগমেন্ট, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন পরিচিত ও উদীয়মান ফ্যাশন ব্র্যান্ড।

রানওয়েতে তাদের ঈদ কালেকশন উপস্থাপন করে Anzara, Elor, Azran, Tabaz, Demand, Rathaz, Moons, Adriza, Tanjin Fashion House, Tazzids, Moushumi, Liana, Whitty Skin এবং Ali Shaheb। প্রতিটি ব্র্যান্ড তাদের নিজস্ব নান্দনিকতা, কাট, কারুকাজ ও রঙের বৈচিত্র্যে ঈদের ফ্যাশনকে নতুনভাবে ব্যাখ্যা করে। জুয়েলারি পার্টনার Dazzel by Sonia এর অলংকার প্রতিটি লুককে দেয় আলাদা দীপ্তি।

সন্ধ্যার উপস্থাপনায় ছিলেন বুশরা কবির ও ইমতু রাতিশ, যাদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। শো-স্টপার হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সাদিয়া জাহান প্রভা, বুশরা কবির, আকসা, আঁখি, লিমি, মায়সা, আনামিকা, সানজিদা তাসনিম ও কাসফিয়া—যাদের উপস্থিতি রানওয়েকে এনে দেয় তারকাখচিত আভা।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি সম্মাননা প্রদান করা হয় ইভান শরিয়ার সোহাগ, সিনথিয়া ইয়াসমিন, মিম মানতাশা এবং শারস্রে শ্রেয়াকে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্যাশন প্রভাব বিস্তারের জন্য ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড প্রদান করা হয় সাদিয়া সুচিতা, নাজমি জান্নাত, তোরি ইসলাম, ওয়াজিয়া মনসন, নাজিয়া দুর্দানা, সানজি হোসেন ও সানজিদা আফরিনকে।

শোটির কোরিওগ্রাফি করেন সাইয়েদ রুমা ও আশিকুর রহমান পনি। স্টাইলিং পরিচালনা করেন শরিয়ার আলী খান। সোহান করিম ও আরনব মর্তুজা আলী। ইভেন্টটি সাপোর্ট করে, মেক মাই ইভেন্ট। ফুড স্পন্সর ছিলেন। বিরিয়ানি ভাই, Digital IT; এটি ছিল Bangladesh Fashion Runway Week-এর অ্যাসোসিয়েটেড আয়োজন এবং মিডিয়া পার্টনার ছিল Media Cast 24।

ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়ে কেবল একটি ফ্যাশন শো নয়, বরং ছিল উৎসবকে ঘিরে একটি স্টাইল স্টেটমেন্ট যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ফুটে উঠেছে বাংলাদেশের ফ্যাশনের সমকালীন রূপ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

সম্পাদক ও প্রকাশক : ............................................

স্বত্ব © কলম২৪ (২০২২)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।