সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
সম্পাদক ও প্রকাশক : ............................................
Dhaka
স্বত্ব © কলম২৪ (২০২২)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
নিজের ইচ্ছা ও খুশিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন প্রযোজক ও অভিনেত্রী জেরিন খান। মানুষের কথায় কান না দেওয়ার কথা স্পষ্টভাবেই জানালেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খান বলেন, “মানুষের কথায় আমি একদমই কান দিই না। নিজের কাছে যেটা ভালো লাগে, সেটাই করা উচিত। মন যেটাতে খুশি, সেটাই করা দরকার। আমি আমার খুশিটাকেই প্রাধান্য দিই।”
সমালোচনা প্রসঙ্গে জেরিন আরও জানান, নেতিবাচক মন্তব্য তাকে বিচলিত করে না। তিনি বলেন, “আমি এখন আইটেম গান নিয়ে কাজ করছি। কেউ যদি আমাকে আইটেম গার্ল বলে, তাতেও আমি খুশি হবো।”
উল্লেখ্য, জেরিন খানের নতুন গান ‘প্রেমের নদী’ সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। মুক্তির কয়েক দিনের মাথায় গানটি ৭ লাখের বেশি দর্শকের কাছে পৌঁছে যায় এবং দারুণ সাড়া ফেলে। সংগীতপ্রেমীদের প্রশংসায় ভাসছে গানটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘প্রেমের নদী’ জেরিন খানের ক্যারিয়ারে আরও একটি সফল সংযোজন হয়ে থাকবে।