সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
সম্পাদক ও প্রকাশক : ............................................
Dhaka
স্বত্ব © কলম২৪ (২০২২)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
রাস্তা নির্মাণ হচ্ছে অন্য এলাকায়, অথচ সেই কাজের জন্য বিটুমিন গলানোর ‘মৃত্যুফাঁদ’ বসানো হয়েছে কিশোরগঞ্জের লতিবাবাদ পূর্ব চরপাড়া গ্রামে। আবাসিক এলাকার ভেতরে দিনরাত বিষাক্ত রাসায়নিক পোড়ানোর কারণে মারাত্মক হুমকিতে পড়েছে গ্রামের অন্তত ৭ হাজার মানুষের জীবন। খোলা আকাশের নিচে বড় চুল্লিতে বিটুমিন গলানোর ফলে চারপাশের বাতাস কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। উৎকট গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। এই দূষণের কারণে তিনটি স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। পাশাপাশি মাত্রাতিরিক্ত শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী। চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞানীদের মতে, বিটুমিনের ধোঁয়া থেকে নির্গত সালফার ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইড মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ফুসফুসের ক্যান্সারের মতো মরণব্যাধি ডেকে আনতে পারে। বর্তমানে গ্রামের শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীরা শ্বাসকষ্ট এবং চোখের সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন। জনবসতি থেকে এই চুল্লি সরানোর দাবি করলেই প্রভাবশালী মহলের রোষানলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপির নাম ভাঙিয়ে একটি চক্র গ্রামবাসীদের ভয়ভীতি দেখাচ্ছে, যাতে কেউ এই দূষণের বিরুদ্ধে টুঁ-শব্দটি না করতে পারে। নিরুপায় হয়ে লতিবাবাদ পূর্ব চরপাড়ার বাসিন্দারা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি পদক্ষেপ দাবি করেছেন। পরিবেশ ধ্বংসকারী এই কার্যক্রম অবিলম্বে বন্ধ করে চুল্লিটি অন্যত্র সরিয়ে না নিলে কঠোর গণআন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এমন বেপরোয়া কাজ কীভাবে চলছে, তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশেষ প্রতিবেদন নিয়ে আরও পড়ুন